Yellow Sticky Traps - হলুদ/সাদা/নীল আঠালো ফাঁদ-ছোট সাইজ -১০ ইঞ্চি X ৪ ইঞ্চি
Yellow Sticky Traps - হলুদ/সাদা/নীল আঠালো ফাঁদ (ছোট সাইজ - ১০ ইঞ্চি X ৪ ইঞ্চি)
Yellow Sticky Traps বা হলুদ/সাদা/নীল আঠালো ফাঁদ হলো কৃষি ও বাগান পরিচর্যার জন্য অত্যন্ত কার্যকর একটি পোকা দমন প্রযুক্তি। এটি রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ছোট সাইজের এই ফাঁদটির মাপ ১০ ইঞ্চি X ৪ ইঞ্চি হওয়ায় এটি সহজেই সবজি ক্ষেত, ফলের বাগান, নার্সারি কিংবা ছাদ বাগানে ব্যবহার করা যায়।
হলুদ স্টিকি ট্র্যাপ সাধারণত সাদা মাছি, জাব পোকা, লিফ মাইনার ও বিভিন্ন উড়ন্ত পোকা আকর্ষণ করে। নীল স্টিকি ট্র্যাপ বিশেষ করে থ্রিপস দমনে কার্যকর ভূমিকা রাখে। সাদা রঙের ফাঁদও কিছু নির্দিষ্ট পোকা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। ফাঁদের উপর থাকা শক্তিশালী আঠা পোকাকে আটকে ফেলে, ফলে ফসলের ক্ষতি কমে যায়।
এই আঠালো ফাঁদ ব্যবহার করা খুব সহজ। গাছের উচ্চতা অনুযায়ী ফাঁদ ঝুলিয়ে দিলেই পোকা আকৃষ্ট হয়ে আটকে যায়। এটি দীর্ঘদিন কার্যকর থাকে এবং বৃষ্টি বা রোদেও সহজে নষ্ট হয় না। কৃষকরা সহজেই পোকামাকড়ের আক্রমণের মাত্রা পর্যবেক্ষণ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। নিরাপদ ও বিষমুক্ত হওয়ায় এটি আধুনিক সমন্বিত বালাই ব্যবস্থাপনায় (IPM) অত্যন্ত জনপ্রিয়।
হলুদ/সাদা/নীল আঠালো ফাঁদ-ছোট সাইজ -১০ ইঞ্চি X ৪ ইঞ্চি
Yellow Sticky Traps (হলুদ ফাঁদ)
Yellow Sticky Traps/ Fly Trap Paper/ Fruit Flies Insect Glue (গাছের ক্ষতিকারক ছোট পোকা মারার হলুদ ফাঁদ)
সাইজঃ ২০ সেমিঃ*৩০সেমিঃ
১ প্যাকেটে ২০ পিস
১ কাটনে ১০০০ পিস
Yellow Sticky Traps (হলুদ ফাঁদ) ব্যবহারের উপকারিতা: -
একটি নিরাপদ, অবিষাক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতি বা কৌশল।
» হলুদ ফাঁদ মূলত বিভিন্ন পোকা বিশেষ করে জাব পোকা, সাদা মাছি ও শোষক পোকা সহ ফসলের ক্ষতিকারক অন্যান্য ছোট পোকা দমনে ব্যবহারে বিশেষ কার্যকরী ভূমিকা রাখে।
» এছাড়া একই সাথে এই ফাঁদ পোকার উপস্থিতি ও পরিমান বুঝতেও সমানভাবে কাজ করে।
» ফসলের ক্ষেতে যখন আঠা মিশ্রিত হলুদ শিট বা হলুদ কালারের স্টিকি ট্র্যাপ টাঙিয়ে দেয়া হয় তখন পোকা সেখানে উড়ে এসে পড়ে এবং আঠাতে আটকে যায়।
পণ্য সম্পর্কে কিছু তথ্য: -
» এটি জলরোধী (Waterproof) তাই পানিতে বা বৃষ্টিতে নষ্ট হয়না।
» হলুদ রংটির তরঙ্গ দৈর্ঘ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় দুর থেকে দেখা যায়।
» এটি পরিবেশ বান্ধব, নিরাপদ ও অ-বিষাক্ত।
» পোকা মাকড়কে সহজে এবং কার্যকরভাবে আকৃষ্ট করে ।
» ৩৫° - ৪০° পর্যন্ত তাপমাত্রা সহনশীল। সুতরাং উচ্চ তাপমাত্রায় কৃষি জমিতে ও ছাদ বাগানে খুব ভালোভাবে কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম
খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।
সারাদেশে কুরিয়ারে আমাদের পণ্য পাঠানো হয়। অগ্রিম মূ্ল্য পরিশোধ করে অর্ডার কনফার্ম করতে হবে। কন্ডিশনে নিতে হলে অর্ধেক মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।
যে কোন প্যাকেজের পণ্য/চারা/ফল স্টক থাকা সাপেক্ষে মূল্য কম বা বেশি হতে পারে। প্রতিটি পণ্য/চারা/ফল ক্রয়ের পূর্বেই আমাদের সাথে যোগাযোগ করুন।
📞 অর্ডার ও যোগাযোগ
☎️ কল করুন: ০১৩০৩–৯৯২৫৮৭
হোয়াটসঅ্যাপ / WhatsApp: 01303992587
📍 ঠিকানা: চৌধুরী হাউস
১১/১/ এ, কবি জসিম উদ্দিন রোড, মতিঝিল, ঢাকা ১২১৭
🌐 Facebook: facebook.com/krishisecrects
📧 Email: krishisecrects@gmail.com

.png)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url